আমি নাকি?
--------
আমি নাকি কবিতা চুরী করি!
করিই তো-
তোমার মায়াবি চোখ
আর টোলপড়া কপোলের চপলতা
আমার মনের রঙ মেশানো কবিতা।
করবোই তো, করবোই তো চুরী!
আমি নাকি গানের নকল করি!
করিই তো-
তোমার পাশাপাশি থাকা
আর কল্পলোকে ঘুরে বেড়ার তান
আমার মনের সূভ মেশানো গান।
করবই তো নকল জারিজুরী!
আমি নাকি নাচতে জানিনা!
কেমনে নাচি বল-
তোমার দেহের একটু নড়াচড়া
আমার নাচে ঠাট্টা করে ওরা
আর কখন তাই'ত নাচিনা।
আমি নাকি বেঁচেও বাঁচিনা!
কেমনে বাঁচি বল-
তোমার কেবল একটু দূরে যাওয়া
মনের ভেতর একটু ব্যথা পাওয়া
মোটেও আমি সইতে পারিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন